ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পাবনার চাটমোহরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামে সোমবার (৬ মে) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা সহ ১ জন কে আটক করেছে চাটমোহর থানা পুলিশ আটকৃত ব্যাক্তি নাম মানিক চাঁদ (৩৭) পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামের আব্বাস সরদারের ছেলে। তারা এলাকায় চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।


চাটমোহর থানা পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম রেজার নেতৃত্বে থানা পুলিশের এস আই সামসুল ইসলাম, এসআই জাহানূর রহমানসহ অন্যান্য এএসআই  ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় সোমবার রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সজনাই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিক চাঁদ এর বাড়ীতে অভিযান চালিয়ে মাদক কারবারী মানিক কে আটক করা হয়। আটককৃতর তথ্য অনুযায়ী বসত ঘর তল্লাসী করে একটি টিসু ব্যাগের ভেতর থেকে ২ হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এব্যাপারে চাটমোহর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং আসামীকে পাবনা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑